Sunday, September 27, 2009
Tuesday, September 22, 2009
BOLT MOBILE WEB BROWSER
LIGHTNING FAST MOBILE BROWSING
- Routinely loads pages at least 25%-50% faster than competing mobile browsers
- Patented navigation and display technologies get you where you're going faster
WATCH. CONNECT. SURF.
- View streaming videos from sites like YouTube, MySpace and Google
- Enjoy full desktop PC-style Facebook and social media functionality
- Subscribe to RSS feeds
- Shop securely
- Browse any website
UNCOMPROMISED WEB EXPERIENCE
- Full desktop PC-style browsing on all types of mobile phones
- Web content is never reformatted, repurposed, or removed
Saturday, September 19, 2009
কম্পিউটার কথা বলবে বাংলায়!
আরো তথ্য জানতে ইমেল করুন: webnetbangla@gmail.com
ইউনিকোডের এই যুগে সবাই যখন কম্পিউটারে বাংলা লেখালেখি নিয়ে ব্যস্ত, তখন আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারকে দিয়ে বাংলায় কথাও বলাতে পারেন! খুব বেশি অবাক হচ্ছেন কি? অবাক হওয়ার কিছু নেই। এটা আসলেই সম্ভব এবং পৃথক কোন সফটওয়্যার ছাড়াই সম্ভব।এ পদ্ধতি প্রয়োগ করলে আপনার কম্পিউটারটি চালু হওয়ার সময় আপনাকে সুললিত কন্ঠে স্বাগত জানাবে, বন্ধ হওয়ার সময় দুখঃভারাক্রান্ত কন্ঠে বিদায় জানাবে, কাজ করার সময় আপনি যদি কোন অবাস্তব বা ভুল কমান্ড দেন, তহলে আপনাকে রাগত স্বরে ধমক দিবে এবং অন্যান্য যেসব বাংলা শব্দ আপনি কম্পিউটারটিকে শেখাবেন, সেগুলোও যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা উচ্চারণ করবে। আপনি কি অবিশ্বাসের হাসি হাসছেন? দয়া করে হাসবেন না। কারণ কম্পিউটারকে বাংলা ভাষায় কথা বলা শেখানো আসলে খুব একটা কঠিন ব্যাপার নয়।
এখন কথা হচ্ছে, আপনি আপনার কম্পিউটারকে বাংলা ভাষা শেখাবেন কিভাবে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, Windows XP চালু হওয়ার সময়, বন্ধ হওয়ার সময়, লগ অন বা লগ অফ হওয়ার সময় ভিন্ন ভিন্ন ধরনের শব্দ শোনা যায়। এই শব্দ গুলো কিছু Audio File (*wav) হিসেবে \\Windows\Media নামক ফোল্ডারে রাখা থাকে এবং কম্পিউটার বিভিন্ন প্রয়োজনের সময় সেখান থেকে ফাইলগুলো চালু করে। আপনি ইচ্ছে করলে ঐ ফাইলগুলো রিপ্লেস করতে পারেন বা কম্পিউটার যে সিস্টেমের মাধ্যমে ঐ ফাইলগুলো চালু করে, সেখানে গিয়ে পাথ পরিবর্তন করে দিতে পারেন।
এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। আশা করি এই উদাহরণের মাধ্যমেই আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মনে করুন, আপনি Windows চালু হওয়ার সময় যে Startup Sound শোনা যায়, তার পরিবর্তে আপনার নিজের কন্ঠে ‘আমার কম্পিউটারে আপনাকে স্বাগতম' বা আপনার ইচ্ছেমতো কোন স্বাগত বার্তা সেট করে দিতে চান। এর জন্য আপনাকে প্রথমে Start - All Programs থেকে Accessories - Entertainment - Sound Recorder চালু করে মাইক্রোফোনের মাধ্যমে স্বাগত বার্তাটি Record করে তা Save করতে হবে। (মনে করুন, Save করা File টির নাম Startup - Toha এবং এটি রাখা হয়েছে My Documents ফোল্ডারে।) এরপর Control Panel থেকে Sounds And Audio Devices এ গিয়ে Sounds ট্যাবে ক্লিক করতে হবে।
sound_01
সেখানে Program Events বক্সে Windows লেখাটির নিচে মাইক আইকনযুক্ত Start Windows লেখাটি খুঁজে বের করে সেটি সিলেক্ট করতে হবে। এর ফলে Sounds ড্রপ ডাউন লিস্টে Windows XP Startup লেখাটি দেখা যাবে। এর পাশে থাকবে Sound টি Play করার আইকন। এবং তার পাশে থাকবে Browse... বাটন। এখন আপনাকে Browse... বাটনটির উপর ক্লিক করে প্রাপ্ত Browse Window এর মাধ্যমে আপনার সেভ করা বাংলা অডিও ফাইলটি (My Documents থেকে Startup - Toha ফাইলটি) সিলেক্ট করে OK বাটনে ক্লিক করতে হবে।
এখন Sounds ড্রপ ডাউন লিস্টে Windows XP Startup এর পরিবর্তে আপনার সিলেক্ট করা বাংলা অডিও ফাইলটির নাম (Startup - Toha) দেখা যাবে। এখানে পুনরায় OK বাটনে ক্লিক করলেই এরপর থেকে প্রতিবার Windows চালু হওয়ার সময় আপনার নিজের কন্ঠে রেকর্ড করা স্বাগত বার্তাটি (আমার কম্পিউটারে আপনাকে স্বাগতম) শুনতে পাবেন।
এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে, একটি আমেরিকান কম্পিউটারকে বাংলা ভাষা শেখানো কত সহজ! এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। এই একই পদ্ধতিতে আপনি ইচ্ছে করলে প্রতিটি ডিফল্ট অডিও ফাইলের পরিবর্তন করে আপনার নিজের কন্ঠে রেকর্ড করা বাংলা অডিও ফাইল সেট করে দিতে পারেন। এর ফলে আপনি যখন কম্পিউটারে কোন কাজ করতে থাকবেন, তখন একটু পরপরই কম্পিউটার আপনার সাথে সম্পূর্ণ বাংলা ভাষায় কথপোকথন করতে থাকবে আর আপনি কম্পিউটারের মুখ থেকে নিজের কন্ঠস্বর শুনে নিজেই চমত্কৃত হতে থাকবেন!
সৌরভ....>>>>
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">
Free SMS করুন বিশ্বের যেকোন মোবাইলে
বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন অপরারেটরগুলো অকল্পনীয় সব সুযোগ-সুবিধা দিলেও ফ্রি এসএমএস করার সুযোগ কেউ দেয় কি না, সেটা আমার জানা নেই। তবে মোবাইলে না থাকলেও ইন্টারনেটে এমন একটি ওয়েব সাইট আছে, যেখান থেকে বিশ্বের যেকোন দেশের যেকোন মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে এসএমএস পাঠানো যায়। অবশ্য সকল ফ্রির মতো এই ফ্রিতেও শর্ত প্রযোজ্য। তবে সেই শর্ত কঠিন কিছু না। ব্যস্ত হবেন না - আগে ধৈর্য্য ধরে পুরো লেখাটি পড়ুন তারপরে এই লিংক ব্যবহার করে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং এসএমএস করতে থাকুন সম্পূর্ণ বিনামূল্যে।
ফ্রি এসএমএস সুবিধা প্রদানকারী এই সাইটটির নাম এসএমএস সিটি। সাইটটিতে ঢুকে প্রথমে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাকে আপনার নিজস্ব ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। আপনি যদি অন্য কারো ই-মেইল আইডি বা মোবাইল নাম্বার ব্যবহার করেন, তাহলে সেটা কাজ করবে না। কারণ রেজিস্ট্রেশন করার সাথে সাথে এসএমএস সিটি থেকে আপনার ই-মেইলে একটি ভ্যারিফেকিশেন লিংক এবং আপনার মোবাইলে একটি কোড নাম্বার প্রেরিত হবে। ঐ লিংক ওপেন করে নির্দিষ্ট ইনপুট বক্সে আপনার মোবাইলে পাঠানো কোড নাম্বার সাবমিট করে আপনার দেওয়া তথ্যগুলো নিশ্চত করতে হবে। এরফলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং ভবিষ্যতে আপনি যেকোন সময় আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করতে পারবেন এবং ফ্রি এসএমএস পাঠাতে পারবেন।
এসএমএস সিটি থেকে প্রতিদিন একটি করে ফ্রি এসএমএস পাঠানো যায়। আর সেটা পাঠাতে হয় সন্ধ্য 6টা থেকে 7টার মধ্যে। অন্য যেকোন সময় এসএমএস পাঠাতে চাইলে প্রতিটি এসএমএস এর জন্যে 4 ক্রেডিট করে কাটা যাবে। এসএমএস সিটিতে যে কোন মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে 20 ক্রেডিট ফ্রি পাওয়া যায়। কাজেই এই 20 ক্রেডিট ব্যবহার করে অসময়ে পাচটি এসএমএস পাঠানো যাবে। তবে সমস্যা একটাই - এসএমএস ফ্রি পাঠানো হোক বা ক্রেডিট খরচ করে পাঠানো হোক, সেটা প্রাপকের কাছে পৌছবে ঠিক চব্বিশ ঘন্টা পরে।
রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাপ্ত ক্রেডিটের পরিমাণ অবশ্য একটু চেষ্টা করলেই বাড়ানো সম্ভব। সাইন ইন করার আপগ্রেড ক্রেডিট বিভাগে আপনি একটি ইনভাইটেশন লিংক দেখতে পাবেন। এই ইনভাইটেশন লিংকটি আপনি এসএমএস, ই-মেইল বা ওয়েব সাইটের মাধ্যমে অন্যান্যদের জানাতে পারেন। আপনার পাঠানো ইনভাইটেশন লিংক ব্যবহার করে যতটি মোবাইল নাম্বার এসএমএস সিটিতে রেজিস্টার্ড হবে, তার প্রতিটির জন্য আপনার অ্যাকাউন্টে 50 ক্রেডিট করে জমা হতে থাকবে।
কাজেই আপনি এসএমএস সিটির এই ফ্রি এসএমএস সার্ভিসের সংবাদ যতবেশি প্রচার করবেন, ততই আপনার লাভ। সুতরাং দেরি না করে ঝটপট এসএমএস সিটিতে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।আরো তথ্য জানতে ইমেল করুন: webnetbangla@gmail.com
READ Online Bangla QURAAN SHAREEF
ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে কুরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়। নিচে এরকম কয়েকটি ওয়েবসাইটের বর্ণনা দেওয়া হলঃ
কুরআন শরীফ ডট কম - এই সাইটে আছে পবিত্র কুরআন শরীফের ১১৪টি সূরার মূল আরবি সহ বাংলা এবং ইংরেজি অনুবাদ। এটি মূলত বাদশাহ ফাহাদ কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য অনুদিত পবিত্র কুরআনুল কারীমের ইলেক্ট্রনিক সংস্করণ। সাইটটিতে বাংলা ফন্ট হিসেবে বৈশাখী ব্যবহার করা হয়েছে এবং সেটি সাইটের সাথেই এম্বেড করে দেওয়া হয়েছে। কাজেই বাংলা পড়তে কোন সমস্যা হওয়ার কথা নয়। সাইটটি দেখতেও সুন্দর। কিন্তু এক পৃষ্ঠায় সর্বোচ্চ ত্রিশটি করে আয়াত রাখার কারণে বড় বড় সূরাগুলোকে কয়েকটি পৃষ্ঠাজুড়ে স্থান দিতে হয়েছে। এরফলে ওয়েবপেজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে সাইটটি শুধু আনলাইনেই পড়ার উপযোগী। পেজগুলো ডাউনলোড করে করে অফলাইনে বসে পড়তে হলে অনেক অনেক সময় এবং ধৈর্য নিয়ে সেগুলো সেভ করতে হবে। সাইটটির ঠিকানা হল -
কুরআন টুডে ডট কম - এই সাইটি আছে ডঃ জহুরুল হক কর্তৃক অনুদিত কুরআন শরীফের বাংলা অনুবাদ। কুরআন শরীফ ডট কমের সাথে এর পার্থক্য হল, এখানে শুধু কুরআন শরীফের বাংলা অনুবাদই দেওয়া আছে। মূল আরবি বা ইংরেজি অনুবাদ দেওয়া নেই। তাছাড়া আরেকটি বড় পার্থক্য হল, এই সাইটটি PDF ভিত্তিক। হোমপেজটি HTML এ লেখা হলেও মোট ১১৪টি সূরা ১১৪টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইল হিসেবে সংরক্ষিত আছে। কম্পিউটারে অ্যক্রোব্যাট রীডার বা অন্য কোন পিডিএফ ফাইল রীডার থাকলে সরাসরি ইন্টারনেট থেকেও পড়া যাবে অথবা ডাউনলোড করে অফলাইনে বসেও পড়া যাবে। ১১৪টি সূরার পিডিএফ ফাইলের মোট সাইজ ৪.৫৯ মেগাবাইট। কাজেই ডাউনলোড করতে খুব একটা বেশি সময় লাগবে না। সাইটটির ঠিকানা হল -
http://www.qurantoday.com/bangla.htm
আরো তথ্য জানতে ইমেল করুন: webnetbangla@gmail.com
Speed up mozilla Firefox
অ্যাড-অন ইনস্টল করা ছাড়াও ফায়ারফক্সেই এর কনফিগারেশন পরিবর্তন করা যায়। about:config পেজটিতে ফায়ারফক্সের বিভিন্ন অংশ পরিবর্তনের অপশন পাওয়া যাবে।
মজিলা-ফায়ারফক্স ব্যাবহারকরীরা অ্যাডঅন ইনস্টল করতে অভ্যস্ত। কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় অনেক অনেক অ্যাডঅন ইনস্টল করি।
অ্যাড-অন ইনস্টল করা ছাড়াও ফায়ারফক্সেই এর কনফিগারেশন পরিবর্তন করা যায়। about:config পেজটিতে ফায়ারফক্সের বিভিন্ন অংশ পরিবর্তনের অপশন পাওয়া যাবে।
ফায়ারফক্সের ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার জায়গায় লেখতে হবে about:config
Enter কী চাপার পর একটি ওয়ার্নিং ম্যাসেজ দেখানো হয়। তখন "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এরপর বিশাল একটা লিস্ট আসবে। যে যে বিষয় গুলা পরিবর্তন করতে চাই তা Filter লেখার লেখাটির পাশের খালি জায়গায় লেখতে হবে।
১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করা
লোকেশন বারে(যেখানে ওয়ের সাইটের ঠিকানালেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।
২) সেশন রি-স্টোর বন্ধ করা
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হটাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লেখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লেখলে বন্ধ হয়ে যাবে।
৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করা
সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লেখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।
৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, করন এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে লেয়া যাবে।
লেখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)
৫) ভাইরাস স্ক্যান বন্ধ করা
এটা মূলত উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় লাগবে। আপনি যদি নিশ্চত থাকেন যে আপনি কোন ফাইল নামাচ্ছেন তবে এই ব্যাবস্থাটা ব্ধ করে রাখতে পারেন ফলে ডাউনলোড স্পিড বাড়বে।
লেখতে হবে: browser.download.manager.
ডিফল্ট: TrueFalse
পরিবর্তন: False (বন্ধ হবে)
৬) ট্যাব স্ক্রল কনফিগার করা
অনেকগুলা ট্যাব ওপেন করতে থাকলে ফায়ারফক্সে ট্যাব গুলার আকার(100px) হবার পর ট্যাব গুলা পর পর ওপেন হতে থাকে স্ক্রল করে ট্যাবগুলা দেখতে হয়। ট্যাব এর আকার কমিয়ে দিলে আগের চাইতে বেশি ট্যাব ওপেন হবার পর স্ক্রল করতে হবে। উদাহারন হিসাবে ৭০ দেয়া যাবে।
লেখতে হবে: browser.tabs.tabMinWidth
ডিফল্ট: 100
পরিবর্তন: 0 (বন্ধ হবে) অন্য যে নম্বর দেয়া হবে সেটি সেট হবে
৭) ট্যাব এর Close বাটন দেখা/ বন্ধ করা
ফায়ারফক্সে প্রতিটি ট্য়াবএ Close বাটন থাকে। এরফলে অনেকের কাজ করতে অসুবিধ হতে পারে। এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.tabs.closeButtons
ডিফল্ট: 1
পরিবর্তন:
0- অ্যাকটিভ ট্যাব-এ Close বাটন থাকবে
1- সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে
2- কোথাও কোন Close বাটন থাকবে না
3- একেবারে শেষ প্রান্তে একটা Close বাটন থাকবে
৮) স্ক্রপ্ট ওপেন হবার সময় পরিবর্তন
ফায়ারফক্স-৩ একটা স্ক্রপ্ট-এর রেসপন্স পারাব জন্যা মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করে। এর মধ্যে ওপেন না হলে ওয়ার্নিং ম্যাসেজ দেখায়। তাই স্লো ইন্টারনেট ব্যাবহার করলে এই সময় বাড়িয়ে নেয়া যায়।
লেখতে হবে: dom.max_script_run_time
ডিফল্ট: 10
পরিবর্তন: 15 বা অন্য কোন নাম্বার (10 এর বড়)
৯) বানান পরীক্ষা করা
সাধারনত একের বেশি লাইন েলখার অপশন থাকলেই কেবল বানান চেক করা যায় তবে এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: layout.spellcheckDefault
ডিফল্ট: 1 (একের বেশি লাইনে বানান চেক করবে)
পরিবর্তন:
0- কখনোই বানান চেক করবে না
2- সকল টেক্সট বক্সে বানান চেক করবে
১০) সার্চ বক্সের ফলাফল নতুন ট্যাব-এ ওপেন করা
ব্রাউজারের উপরের ডান দিকে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিছু সার্চ করলে ফলাফল ঐ ট্যাবেই দেখা যায় তবে এটি পরিবর্তন করলে ফলাফল গুলা নতুন ট্যাব-এ দেখাবে।
লেখতে হবে: browser.search.openintab
ডিফল্ট: False
পরিবর্তন: True (ফলাফল নতুন ট্যাবে ওপেন হবে)
১১)মিনিমাইজ করা অবস্থায় কম ফিজিকাল মেমরী ব্যাবহার
নাম লিখুন : config.trim_on_minimize
ভ্যালু লিখুন :True
১২) ফায়ারফক্সের গতি বাড়ান
লেখতে হবে: network.http.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লেখতে হবে: network.http.proxy.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লেখতে হবে: network.http.pipelining.
ডিফল্ট: 4
পরিবর্তন: 4 থেকে বেশি কিন্তু 8 থেকে কম কোন নম্বর
লেখতে হবে: network.http.max-connections
ডিফল্ট: 30
পরিবর্তন: 96
লেখতে হবে: network.http.max-connections-
ডিফল্ট: 15
পরিবর্তন: 32
১৩) ক্যাশ ম্যামোরির পরিমান বাড়ানো
যখন কোন পেজ ওপেন হয় তখন তা হার্ডডিস্ক ক্যাশ হিসাবে জমা থাকে।ফলে পরবর্তিতে ঐ পেজ ওপেন করতে হলে ক্যাশ থেকে দ্রুত ওপেন হয়। ফায়ারফক্সের জন্য এটি 5MB থাকে। চাইলে বাড়ানে যাবে, তখন বেশি পেজ সেভ থাকবে।
ক্যাশ বাড়াতে হলে browser.cache.disk.enable এটি True থাকতে হবে।
লেখতে হবে: browser.cache.disk.capacity
ডিফল্ট: 5000(KB তে লেখা)
পরিবর্তন:
5000 এর বড় লেখলে ক্যাশ বাড়বে
5000 এর কম লেখলে ক্যাশ কমবে
১৪)সম্পূর্ণ URL সিলেক্ট করা
উইন্ডোজ বা ম্যাক এর লোকেশন বার-এ মাউস দিয়ে ক্লিক করলে সম্পূর্ণ URL সিলেক্ট হয় কিন্তু লিনাক্সে সেটি হয় না । যেখানে ক্লিক করা হয় সেখালেই কার্সরটি বসে থাকে। কিন্তু এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.clickSelectsAll
পরিবর্তন:
False- ক্লিক করা জায়গায় কার্সরটি থাকবে
True- সম্পূর্ণ লেখা সিলেক্ট হবে
১৫) অটোফিল URL
কোন অ্যাড্রেস লেখা শুরু করলে এর বাকি অংশটুকু লেখা হয়ে যাবে।
লেখতে হবে: browser.urlbar.autofill
ডিফল্ট: False
পরিবর্তন: True (URl অটোফিল হবে)
১৬) সকল ক্ষেত্রে একই জুম লেভেল
ফায়ারফক্সে ওয়েবপেজ গুলা গুম করে দেখা যায়। সব পেগই যদি সমান জুম ব্যাবহার করতে পারেন।
লেখতে হবে: browser.zoom.siteSpecific
ডিফল্ট: True
পরিবর্তন: False(সব ওয়েবসাইটের সমান গুম প্রিফঅরেন্স)
১৭)জুম লিমিট সেট করা
এখন যে ভাবে গুম হচ্ছে তা যদি আপনার পছন্দ না হয় তবে তা পরিবর্তন করতে পারবেন।
লেখতে হবে: zoom.maxPercent
ডিফল্ট: 300(পার্সেন্ট)
পরিবর্তন: 300 থেকে বড় কোন নম্বর
লেখতে হবে: zoom.minPercent
ডিফল্ট: 30(পার্সেন্ট)
পরিবর্তন: যে কোন নম্বর
১৮) ফায়ারফক্সে অটোস্ক্রল
উইন্ডোজে ফায়ারফক্সে অটোস্ক্রল করা যায়। কিন্তু লিনাক্সে ডিফল্ট ভাবে এই অপশনটা থাকে না। অটো স্ক্রল চালু করতে নিচের মত অপশনগুলা সেট করে অটোস্ক্রল অন করতে হবে।
লেখতে হবে: middlemouse.contentLoadURL
পরিবর্তন: False
লেখতে হবে: middlemouse.openNewWindow
পরিবর্তন: False
লেখতে হবে: middlemouse.paste
পরিবর্তন: False
লেখতে হবে: general.autoScroll
পরিবর্তন: True
১৯) Backspace বাটন সেট করা
ফায়ারফক্সে Backspace বাটনটি দুই ভাবে ব্য়াবহার করা যায়। আগের পেজে যেতে বা Page up এর কাজ করতে।
লেখতে হবে: browser.backspace_action
ডিফল্ট: 2 (কোন কাজ হবে না)
পরিবর্তন:
0- আগের পেজ ওপেন হবে
1- Page up এর কাজ করতে।
২০) অফলাইন ক্যাশ বাড়ানো
সাধারন ভাবে ফায়ারফক্স সর্বচ্চ 500MB অফলাইন ক্যাশ হিসাবে ব্যাবহার করে। কারও প্রয়োজন হলে এটি বাড়ানো বা কমানো যাবে।
কনফগ: browser.cache.offline.capacity
ডিফল্ট: 512000(কিলোবাইট)
পরিবর্তন: 512000 থেকে বড় কোন নম্বর দিলেক্যাশ বাড়বে
২১) ফায়ারফক্স-৩ এর বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট করা
ফায়ারফক্স-৩ places.sqlite ফাইলে বুকমার্ক ব্যাকআপ রাখে। কিন্তু bookmarks.html এ সেভ করলে এক্সপোর্ট করা বা অন্য ব্রাউজারের সাথে সিনকোনাইজ করতে সাহায্য করে।
কনফিগ: browser.bookmarks.
ডিফল্ট: False
পরিবর্তন: True(বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট হবে)
২২) অ্যাডঅন ইনস্টলের সময় ডিলে টাইম বন্ধ করা
প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে এই ডিলে বন্ধ করা যায়।
কনফিগ: security.dialog_enable_delay
ডিফল্ট: 2000(msec)
পরিবর্তন:
0- সাথেসাথে ইনস্টল শুরু হবে
অন্য যে কোন নম্বর(msec)
২৩) সোর্স পছন্দের এডিটরে ওপেন করা
কোন ওয়েব পেজ এর সোর্স দেখি ফায়ারফক্সের নতুন একটি উইন্ডোতে। কিন্তু এটি আপনার পছন্দের এডটরে ওপেন করা যাবে।
কনফিগ: view_source.editor.external
ডিফল্ট: False
পরিবর্তন: True
কনফিগ: view_source.editor.path
ডিফল্ট: blank
পরিবর্তন: এডিটরের ফাইল পাথ
২৪) ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড
ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড হয়ে যায়। কিন্তু কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে।
কনফিগ: browser.fullscreen.autohide
ডিফল্ট: True (সবসময় অটোহাইড)
পরিবর্তন: False (সবসময় টুলবার থাকবে)
২৫) Add-on সার্চ রেজাল্ট বাড়ানো
Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে কেবল ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়।
কনফিগ: extensions.getAddons.
ডিফল্ট: 5
পরিবর্তন: 5 এর থেকে বড় যে কোন নম্বর
Use multi yahoo ( একাধিক একাউন্ট থেকে ইয়াহুতে চ্যাট )
আরো সহস সমাধান পেতে হলে = ডাউনলোড
সৌরভ.....>>>>
Friday, September 18, 2009
Real Factor of Earning Money (ইন্টারনেটে ডলার আয়ের রহস্য:)
ইন্টারনেটের পেছনে শুধু টাকাই খরচ করেছেন। কখনো
কি একবার ভেবেছেন কি ইন্টারনেট থেকে টাকা রোজগার
করা যায়? অনেকে জানতেও পারেন। তবে টাকা
রোজগার করার নিয়মটা অনেকেরই অজানা।
ইন্টারনেটে ডলার আয়ের রহস্য:
টাকা বা ডলার আয় করার জন্য সর্ব প্রথমে থাকতে
হবে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট। ওয়েবসাইট যে
কোন বিষয় ভিত্তিক হতে পারে। তবে আপনার
ওয়েবসাইটে কমপক্ষে ১৫টি পাতা থাকতে হবে। আপনার
সাইটের তো ভিজিটর আছেই। আপনাকে শুধু সাইটে
ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাতে হবে। আর আমাদের এই
বিজ্ঞাপন দিবে গুগল। প্রথমে গুগলে আমাদের সাইনআপ
বা রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর গুগলের বিজ্ঞাপন
আমাদের চালু করতে হবে। বিজ্ঞাপন চালু হলে আমাদের
আয় শুরু হবে। সাইটের ভিজিটর যত বেশি হবে এবং
বিজ্ঞাপনে ক্লিক যত বেশি হবে আপনার আয় ততো বেশি
হবে। এভাবে আপনি মাসে কমপক্ষে ৭,০০০ থেকে
৫০,০০০ কিংবা তারো বেশি পরিমান রোজগার করতে
পারবেন। তবে ১০০ ডলার হলে আপনি চেক হাতে
পাবেন। এই চেক আপনি যে কোন নিকটস্থ ব্যাংকএ
ভাঙ্গাতে পারবেন।
এ সমস্ত কাজকি আপনার খুব সহজ মনে হচ্ছে? মোটেও
সহজ না।
-:কারন :-
০১. সঠিক ভাবে রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করতে হবে।
০২. আপনার আবেদন গ্রহন নাও হতে পারেন।
০৩. বিজ্ঞাপন চালু করতে ব্যার্থও হতে পারেন।
০৪. আপনার পিননম্বর আপনি নাও পেতে পারেন।
০৫. পিননম্বরের কারনে চেকও হাতছাড়া হতে পারে।
০৬. সাইটের ভিজিটর পাবেন না।
০৭. ভিজিটর পেলেও ক্লিক কম হবে।
০৮. পর্যাপ্ত ক্লিক হওয়া সত্তেও আয় অনেক কম হবে।
০৯. আপনার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
১০. সার্চ ইন্জিনে শীর্ষ ১০ আপনার সাইট নাও থাকতে পারে।
তবে চিন্তার কোন কারন নেই। এইসব কিছুই সহজ হবে
যখন আপনি সঠিক পথ জানবেন। আমরা আপনাকে দিব
টাকা আয়ের সঠিক দিক নিদের্শনা। আপনি যদি
ওয়েবসাইট বানাতে বা ডিজাইন করতে নাও পারেন
সেক্ষেত্রে আমরাই আপনাকে সাইট ডিজাইন করে দিব।
এর জন্য কোন বারতি ফি দেওয়া লাগবে না। আপনাকে
আমরা দিব:
০১. ১০০ মে.বা হোস্টিং।
০২. ডোমেইন নেম।
০৩. ২৫০ পাতার একটি রেডিমেড সাইট।
আর এসব কিছুর জন্য আপনার খরচ হবে:-
হোস্টিং+ডোমেননেম= ২৫০০ টাকা।
গুগল এডসেন্স মেইনটেইন= ১০০০ টাকা।
মোট ৩,৫০০ টাকা। যা কিনা আপনার একমাসের আয়ের
অর্ধাংশ।